
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক্টর চাপায় রবিউল হোসেন আউলিয়া (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার কাটাছড়া ইউনিয়নের গোড়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রবিউল গ্রামের দেলু কোম্পানি বাড়ির আবদুস সোবহানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় নিজস্ব জমিতে কৃষিকাজ করার সময় ট্রাক্টর চাপায় গুরুতর আহত হন রবিউল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।