News71.com
 Bangladesh
 26 Aug 16, 11:34 AM
 319           
 0
 26 Aug 16, 11:34 AM

লক্ষ্মীপুরে পুলিশের অভিযান ।।  অপহৃত ৩ জেলে উদ্ধার  

লক্ষ্মীপুরে পুলিশের অভিযান ।।  অপহৃত ৩ জেলে উদ্ধার     

 

নিউজ ডেস্কঃ  লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদী থেকে অপহৃত পাঁচ জেলের মধ্যে ৩ জেলেকে উদ্ধার করেছে পুলিশ। অপর ২ জেলেকে উদ্ধার এবং জলদস্যুদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে মেঘনা নদীর চরআবদুল্লাহ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার জেলেরা হলেন- রামগতির সবুজ গ্রামের মৃত আনছার আলীর ছেলে মো. বাবুল (৫০), আসলপাড়া গ্রামের নুরুল হকের ছেলে আলাউদ্দিন মাঝি (৩৫) ও সেবাগ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো. মুরাদ হোসেন (৪৫)।

রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক জানান, অভিযান চালিয়ে তিন জেলেকে উদ্ধার করা হয়েছে। অপহৃত আরো দুই জেলেকে উদ্ধার এবং জলদুস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন