News71.com
 Bangladesh
 25 Aug 16, 10:44 PM
 363           
 0
 25 Aug 16, 10:44 PM

হাতিয়ায় অপহৃত গ্রাম পুলিশ সদস্যদের উদ্ধার ।।

হাতিয়ায় অপহৃত গ্রাম পুলিশ সদস্যদের উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ নোয়াখালীর হাতিয়া উপজেলার হরনি ইউনিয়ন পরিষদের সামনে থেকে অস্ত্রের মুখে গ্রাম পুলিশের তিন সদস্যকে অপহরণের পর সন্ধ্যায় তাদের উদ্ধার করেছে পুলিশ। সীমানা নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার দুপুরে হাতিয়ার হরনি ইউনিয়ন পরিষদের সামনে থেকে গ্রাম পুলিশে সদস্য জাহিদুল ইসলাম, আলমগীর হোসেন ও মো. সাগরকে তুলে নিয়ে যায় প্রতিপক্ষরা।

হরনি ইউনিয়ন পরিষদের প্রশাসক মুসফিকুর রহমান মোরশেদ জানান, হাতিয়ার সাথে লক্ষীপুরের রামগতি উপজেলার দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে রামগতির ফরিদ কমান্ডার ও অলি কমান্ডারের নেতৃত্বে একজল সন্ত্রাসী হাতিয়ার বয়ার চরের মাইন উদ্দিন বাজারে অবস্থিত হরনি ইউনিয়ন পরিষদের সামনে থেকে গ্রাম পুলিশের তিন সদস্যকে তুলে নিয়ে যায়। বিষয়টি তিনি থানা পুলিশ ও উপজেলা প্রশাসককে অবহিত করেন।

হাতিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, গ্রাম পুলিশের তিন সদস্যকে অপহরণের বিষয়টি রামগতি থানা পুলিশকে জানানো হয়। এরপর বিকেলের দিকে দুই থানার পুলিশের তৎপরতায় তেগাছিয়া নামক স্থান থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন