News71.com
 Bangladesh
 25 Aug 16, 10:40 PM
 370           
 0
 25 Aug 16, 10:40 PM

মাদারীপুরে ট্রলার ডুবি, শিশুসহ বেশ কয়েকজন নিখোঁজ ।।

মাদারীপুরে ট্রলার ডুবি, শিশুসহ বেশ কয়েকজন নিখোঁজ ।।

নিউজ ডেস্কঃ মাদারীপুরের কুমার নদে জন্মাষ্টমী অনুষ্ঠান শেষে ফেরার পথে ট্রলার ডুবে বেশ কয়েকজন নিখোঁজের খবর পাওয়া গেছে। আজ সন্ধ্যায় এই ট্রলারডুবির ঘটনাটি ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকীর অনুষ্ঠান শেষে মাদারীপুর শহর থেকে টেকেরহাটে ফেরার পথে সিদ্দিকখোলা এলাকার কুমার নদে ট্রলারডুবিতে শিশুসহ বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। তাৎক্ষণিকভাবে নিখোঁজ কারো পরিচয় পাওয়া যায়নি। এদিকে স্থানীয়রা ৬ জনকে জীবিত উদ্ধার করেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন