News71.com
 Bangladesh
 25 Aug 16, 10:36 PM
 360           
 0
 25 Aug 16, 10:36 PM

নাটোরে মেয়েকে বাল্য বিয়ে দেওয়ার চেষ্টায় মায়ের জেল।।

নাটোরে মেয়েকে বাল্য বিয়ে দেওয়ার চেষ্টায় মায়ের জেল।।

 

নিউজ ডেস্কঃ নাটোরে জন্ম নিবন্ধনের জাল সনদ তৈরি করে মেয়েকে বাল্য বিয়ে দেওয়ার চেষ্টা করায় শিউলী বেগম নামে এক নারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 আজ বিকেলে সদর উপজেলার দিঘাপতিয়া এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নায়িরুজ্জামান এ রায় দেন। একই সঙ্গে বাল্য বিবাহ বন্ধ করে দেন।

শিউলী স্থানীয় হাবিবুর রহমানের স্ত্রী।

নাটোর ইউএনও মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, জন্মসনদ জাল করে বেশি বয়স দেখিয়ে মেয়েকে (১৫) বিয়ে দেওয়া হচ্ছে- এমন খবর পেয়ে বিকেলে বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করা হয়। এসময় মেয়ের মাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

তিনি আরো জানান, এছাড়া বিয়েতে সহযোগিতা করায় হারুণ মণ্ডল নামে তাদের এক আত্মীয়কে এক হাজার টাকা জরিমানা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন