News71.com
 Bangladesh
 25 Aug 16, 09:29 PM
 323           
 0
 25 Aug 16, 09:29 PM

চট্টগ্রামে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ ।।

চট্টগ্রামে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ ।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীর চকবাজার থেকে দুই হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চকবাজার থানার কাপাসগোলা সড়কের হোটেল জামান থেকে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- শওকত উল ইসলাম (২১) এবং শাহ আলম (২০)। এদের মধ্যে শওকত চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো অঞ্চলের উপ-পরিচালক আসলাম হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে হোটেল জামানে অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন