News71.com
 Bangladesh
 25 Aug 16, 09:27 PM
 433           
 0
 25 Aug 16, 09:27 PM

মেহেরপুরে স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত করায় বখাটের কারাদন্ড ।।

মেহেরপুরে স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত করায় বখাটের কারাদন্ড ।।

নিউজ ডেস্কঃ মেহেরপুরের গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামে স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে বাপ্পারাজ হোসেন (১৮) নামের নামে এক বখাটে যুবককে তিন মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। তবে উত্ত্যক্তকারী দলের মূল হোতাসহ বাকী আসামীরা পলাতক রয়েছে। দন্ডাদেশপ্রাপ্ত বাপ্পারাজ উপজেলার মহাম্মদপুর গ্রামের দেলশাদ আলীর ছেলে। সে রাজমিস্ত্রি সহকারী হিসেবে কাজ করে। বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম জামাল আহমেদ এ আদালত পরিচালনা করেন।

এমএ ইইচ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, বুধবার সকালে অষ্টম শ্রেণির তিন ছাত্রী স্কুলে যাওয়ার পথে মোহাম্মদপুর গ্রামের আইয়ূব আলীর ছেলে আল-আমিন হোসেন, মহসিন আলীর ছেলে খোরশেদ আলী, জব্বার আলীর ছেলে পারভেজ, ভাদু দাসের ছেলে প্রভাষ দাস এবং দেলশাদ আলীর ছেলে বাপ্পারাজ প্রেম নিবেদন করার জন্য চিঠি দেয়ার চেষ্টা করে। স্কুল ছাত্রীরা তাদের চিঠি নিতে না চাইলে চুল ধরে টানাহেঁচড়া করে এবং শারিরীক আক্রমণ করে।

তিনি আরো বলেন, এ ঘটনায় গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করা হলে গাংনী থানা পুলিশ বুধবার দিবাগত রাতে অভিযানে চালিয়ে বাপ্পারাজকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। তাদের না পেয়ে আল-আমিনের ভাই মাসুদ এবং প্রভাষের পিতা ভাদু দাসকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ। পরে আসামীদের হাজির করার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
গাংনী থানার সেকেন্ড অফিসার এস আই (উপ-পরিদর্শক) মনির হোসেন জানান, আসামীদের হাজির করার শর্তে মুচলেকা নিয়ে মাসুদ ও ভাদু দাসকে ছেড়ে দেয়া হয়েছে এবং ভ্রাম্যমান আদালতের নির্দেশে বাপ্পারাজকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন