News71.com
 Bangladesh
 25 Aug 16, 08:52 PM
 335           
 0
 25 Aug 16, 08:52 PM

সিরাজগঞ্জে জলে ডুবে শিশুর মৃত্যু।।

সিরাজগঞ্জে জলে ডুবে শিশুর মৃত্যু।।

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের সড়ক ও জনপথ কার্যালয়ের পেছনের পুকুরের পানিতে ডুবে সিয়াম (০৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

আজ বিকেলে এ দুর্ঘটনা ঘটে। সিয়াম পৌর এলাকার সয়াগোবিন্দ মহল্লার যুবদল নেতা হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় জানায়, বিকেলে গরু গোসল করানোর জন্য বাড়ির লোকজনের সঙ্গে পুকুর পাড়ে যায় সিয়াম। এসময় সবার অগোচরে পানিতে ডুবে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার মরদেহ পাওয়া যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন