News71.com
 Bangladesh
 25 Aug 16, 08:50 PM
 334           
 0
 25 Aug 16, 08:50 PM

অসৌজন্যমূলক আচরণের অভিযোগে জাবি'র ৪ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

অসৌজন্যমূলক আচরণের অভিযোগে জাবি'র ৪ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

নিউজ ডেস্কঃ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৪ কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪২তম ব্যাচের শাহরুখ শাহরিয়ার সৌমিক (লোক-প্রশাসন), হাবিবুল্লাহ হাবিব (লোকপ্রশাসন বিভাগ), নাজিমুল বরুণ (অর্থনীতি) ও ৪৩ তম ব্যাচের সৈকত মুহাম্মদ আব্দুল্লাহ (ফিন্যান্স এন্ড ব্যাংকিং)।

জানা গেছে, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে মারধরের সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে গেলে দৈনিক মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসান আল মাহমুদকে লোহার রড দিয়ে মারতে উদ্যত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মীরা। এ সময় ঘটনাস্থলে গেলে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত ও সহ-সভাপতি সানাউল্লাহ মাহীর সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন