News71.com
 Bangladesh
 25 Aug 16, 08:46 PM
 305           
 0
 25 Aug 16, 08:46 PM

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিলটি বাতিলের আহ্বান সিপিজে’র ।।

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিলটি বাতিলের আহ্বান সিপিজে’র ।।

নিউজ ডেস্কঃ প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিলটি বাতিল করার আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। বুধবার সংগঠনটির নিজস্ব ওয়েবসাইটে ‘প্রপোজড সাইবার-সিকিউরিটি বিল থ্রেটেনস মিডিয়া ফ্রিডম ইন বাংলাদেশ’ শীর্ষক এক প্রতিবেদনে এ আহ্বান জানানো হয়েছে।


সংগঠনটির আশঙ্কা, প্রস্তাবিত বিলটি বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। সিপিজে’র দক্ষিণ এশীয় জ্যেষ্ঠ প্রতিনিধি শন ক্রিসপিন বলেন, এই প্রস্তাবিত বিল পাস হলে গণমাধ্যমের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এই বিল বাতিল করার জন্য আমরা সংসদের প্রতি আহবান জানাই।

২২ আগস্ট ‘দ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৬’ নামের এ বিলটি অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিপরিষদ। বর্তমানে এটি জাতীয় সংসদে মূলতবি অবস্থায় আছে। যদি এ বিলটি সংসদে পাস হয়ে আইনে পরিণত হয় তাহলে তার অধীনে একটি নতুন এজেন্সি তৈরি করা হবে। তাদের কাজ হবে কেউ নীতির লঙ্ঘন করছে কিনা তা নজরদারি করা।

প্রস্তাবিত ওই বিলে দেখা যায়, ইলেকট্রনিক মাধ্যমে মুক্তিযুদ্ধ, আদালত কর্তৃক মুক্তিযুদ্ধ-সংক্রান্ত মীমাংসিত কোনো বিষয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার করলে বা এ ধরনের অপপ্রচারে মদদ দিলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হবে। এর পাশাপাশি এক কোটি টাকা জরিমানা বা উভয় শাস্তিও হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন