News71.com
 Bangladesh
 25 Aug 16, 06:32 PM
 303           
 0
 25 Aug 16, 06:32 PM

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

 

নিউজ ডেস্কঃ গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়ে হানিউল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করেছেন । আজ সকালে মহানগরের আমবাগ এলাকায় আঞ্চলিক সড়কে তারা এ বিক্ষোভ করে। গত ১ই আগস্ট থেকে প্রতিদিন সকালে তারা এ বিক্ষোভ করে আসছেন। আন্দোলনরত শ্রমিকরা জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের আমবাগ এলাকার হানিউল গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকদের ৩ মাসের বকেয়া বেতন পাওনা ছিল ।

গত ১ই আগস্ট তাদের বেতন পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ পাওনা না দিয়ে কারখানাটি বন্ধ ঘোষণা করে। এরপর থেকে শ্রমিকরা প্রতিদিন সকালে কারখানা ফটকের সামনের আমবাগ এলাকার আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছেন। শ্রমিকদের দাবি, পাওনা পরিশোধে কারখানা কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেয়ায় তারা আন্দোলনে নেমেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন