News71.com
 Bangladesh
 25 Aug 16, 06:31 PM
 313           
 0
 25 Aug 16, 06:31 PM

‘বাংলাদেশকে সন্ত্রাসীদের আখড়া হতে দেয়া হবে না’ ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা  

‘বাংলাদেশকে সন্ত্রাসীদের আখড়া হতে দেয়া হবে না’ ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা     

 

নিউজ ডেস্কঃ  বাংলাদেশকে কোনোভাবেই সন্ত্রাসীদের আখড়া হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ  বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গণভবনে ঢাকা সফররত সৌদি আরবের সহকারী প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল আইশের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনিএ কথা বলেন।

সাক্ষাতে প্রধানমন্ত্রী ও সৌদির সহকারী প্রতিরক্ষামন্ত্রী দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় দুই দেশের সামরিক-বেসামরিক সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে একমত হন তারা।  সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও প্রেস সচিব ইহসানুল করিমসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন