
নিউজ ডেস্কঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত আলিমুল ইসলাম (৬) একই উপজেলার পাইকপাড়ার সেলিমুল ইসলামের ছেলে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের মাদলা আশ্রয় কেন্দ্রের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, সম্প্রতি আলিমুল মাদলা আশ্রয় কেন্দ্রে মামা হবিবর রহমানের বাড়িতে বেড়াতে এসেছিল। সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুঁজির পর আশ্রয় কেন্দ্রের ওই পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।