News71.com
 Bangladesh
 25 Aug 16, 06:24 PM
 287           
 0
 25 Aug 16, 06:24 PM

হত্যাকারীদের চোখে অশ্রু মানায় না ।। মাহবুবুল আলম হানিফ

হত্যাকারীদের চোখে অশ্রু মানায় না ।। মাহবুবুল আলম হানিফ

 

নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কান্নার সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি কান্না করার দল না, বিএনপি এই জাতিকে বারবার কাঁদিয়েছে। বিগত ১৯৭৫ সালে জাতির জনককে হত্যার মধ্যে দিয়ে এই জাতিকে কাঁদিয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ১৯ বার হামলা করেছে তারা। পরে তারা ২০০১ সালে ক্ষমতায় এসে দেশের মানুষকে কাঁদিয়েছে।

বিগত ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে দেশের মানুষকে আবারও কাঁদায় বিএনপি। তারা একটি হত্যাকারীর দল। এই হত্যাকারীদের চোখে অশ্রু কখনোই মানায় না। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে হানিফ আরও বলেছেন, বিগত ২০০১ সালে আপনাদের দল যখন ক্ষমতায় এসেছিল, তখন যে আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল তখন আপনার আবেগ অনুভূতি কোথায় ছিল? এখন আপনার দলের একজন সন্ত্রাসী ঢাকায় রিকশা চালাচ্ছে দেখে আপনি কান্না করছেন। আপনাদের আমলেতো আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী মানবেতর জীবনযাপন করেছিল।’

বঙ্গবন্ধু হত্যার সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কি কারণে আমাদের জাতির পিতাকে হত্যা করা হয়েছিল তার কারণ সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করা দরকার। আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছে জাতির পিতা হত্যার ষড়যন্ত্রকারীদের চিহিৃত করে তাদের তাদের সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা দরকার। আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাহমুদ-উস-সামাদ চৌধুরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন