News71.com
 Bangladesh
 25 Aug 16, 06:15 PM
 276           
 0
 25 Aug 16, 06:15 PM

খাগড়াছড়িতে চাঁদের গাড়ি উল্টে স্কুলছাত্রীসহ নিহত ২

খাগড়াছড়িতে চাঁদের গাড়ি উল্টে স্কুলছাত্রীসহ নিহত ২

 

নিউজ ডেস্ক: খাগড়াছড়ির মানিকছড়িতে চা বাগানগামী একটি চাঁদের গাড়ি উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে স্কুলছাত্রীসহ ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন। রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মো. হুমায়ুন রশীদ বলেছেন, আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সুদুরখীল এলাকায় এ দুঘর্টনা ঘটে।

এই ঘটনায় নিহতরা হলেন, ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ও মৃত. লবা ত্রিপুরার মেয়ে অঞ্জনা ত্রিপুরা (১৫) ও চা শ্রমিক কমলাপতি ত্রিপুরা (৫৫)। জানা গেছে, এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে।

এই বিষয়ে পুলিশ কর্মকর্তা হুমায়ুন রশীদ বলেছেন, আজ সকাল সাড়ে ৬টার দিকে বাটনাতলী থেকে নেপচুন চা বাগানগামী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গভীর খাদে পড়ে যায়। এতে করে ওই ঘটনাস্থলেই ২ জন মারা যান। আর পরে আহত ১৬ জনকে মানিকছড়ি হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রকিব বলেন, নিহত কিংবা আহতদের কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন