News71.com
 Bangladesh
 25 Aug 16, 06:14 PM
 273           
 0
 25 Aug 16, 06:14 PM

রবি'র নেটওয়ার্ক খাতে বিনিয়োগ ৫৬০ কোটি টাকা

রবি'র নেটওয়ার্ক খাতে বিনিয়োগ ৫৬০ কোটি টাকা

 

নিউজ ডেস্ক: মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের ২.৫জি, ৩.৫জি নেটওয়ার্ক বিস্তৃতিতে বিনিয়োগ করেছে ৫৬০ কোটি টাকা। আর্থিক বিবরণী প্রকাশ করে আজ বৃহস্পতিবার এ তথ্য বলেছে রবি।

এ বিষয়ে রবি বলেছে, চলতি বছর ২০১৬ সালের দ্বিতীয় প্রান্তিকে রাজস্ব বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৫.১ শতাংশ। কিন্তু এই সময়ে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের নেটওয়ার্ক আধুনিকায়নের ফলে ব্যয় বৃদ্ধি পাওয়ায় ৩.৪২ কোটি টাকা লোকসান গুনতে হয়েছে। তারপরও ২০১৬ সালের দ্বিতীয় প্রান্তিকে রাষ্ট্রীয় কোষাগারে রবি জমা দিয়েছে ৩০০ কোটি টাকা, যা মোট রাজস্বের ২৪.৬ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন