News71.com
 Bangladesh
 25 Aug 16, 06:14 PM
 282           
 0
 25 Aug 16, 06:14 PM

জন্মাষ্টমী উপলক্ষে বেরোবিতে মঙ্গল শোভাযাত্রা....

জন্মাষ্টমী উপলক্ষে বেরোবিতে মঙ্গল শোভাযাত্রা....

বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) l শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ড. একেএম নূর-উন-নবী শোভাযাত্রায় উপস্থিত থেকে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। মঙ্গলশোভা যাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একেএম নূর-উন-নবী সকলকে  বলেন, হিন্দুধর্মালম্বীদের মতে শ্রী কৃষ্ণের জন্মই হয়েছে বিশ্বে সুখ ও শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। তাই প্রার্থনা করি সকলের মাঝে শান্তি বিরাজ করুক। দেশ ও জাতি তথা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হউক।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে মঙ্গলশোভাযাত্রা শেষে একাডেমিক ভবনের গণিত বিভাগের গ্যালারীরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক চন্দন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক কুন্তলা চৌধুরী, শিক্ষার্থী অনুরুদ্ধ ঘোষ, বিধান চন্দ্র রায়, সুস্মিতা

সরকার, অপু রায় অনিক প্রমুখ বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন