News71.com
 Bangladesh
 25 Aug 16, 06:13 PM
 295           
 0
 25 Aug 16, 06:13 PM

১৫ আগস্টের নির্মম হত্যা মামলার বাদী মোহিতুল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক ।।

১৫ আগস্টের নির্মম হত্যা মামলার বাদী মোহিতুল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক ।।

 

নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনেসা মুজিবসহ ১৫ই আগস্টের নির্মম হত্যা মামলার বাদী আ ফ ম মোহিতুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহিতুল ইসলামের সাহসী ভূমিকার কথা স্মরণ করে বলেন, ১৫ই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের সময় তিনি ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিতেই ছিলেন।

ঘাতকদের হাত থেকে বাঁচানোর জন্য শিশু শেখ রাসেলকেও তিনি লুকিয়ে রেখেছিলেন। তার হাত থেকে কেড়ে নিয়ে ঘাতকরা নির্মমভাবে শেখ রাসেলকে হত্যা করে ।

প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে আমরা আওয়ামিলীগ ও বঙ্গবন্ধু পরিবারের প্রতি নিবেদিত প্রাণ একজনকে হারালাম। শোক বাণীতে প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মোহিতুল ইসলাম আজ দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন