
নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের নাফনদী সংলগ্ন হেচ্ছার খাল থেকে ৩ কোটি টাকা মূল্যমানের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি) ।
বিজিবি সূত্রে জানা যায়, আজ ভোরে ২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আবু জার আল জাহিদের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ইয়াবা বহনকারী ২ ব্যক্তিকে ধাওয়া করলে তারা ইয়াবা প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ওই এলাকায় তল্লাশি চালিয়ে ইয়াবার একটি প্যাকেট উদ্ধার করে ব্যাটলিয়ান সদরে নিয়ে এসে গণনা করে ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা বলে জানায় ।
উদ্ধার ইয়াবা সমূহ ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে পরবর্তীতে উদ্ধতন কতৃপক্ষের অনুমতি সাপেক্ষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন ।