News71.com
 Bangladesh
 25 Aug 16, 02:03 PM
 283           
 0
 25 Aug 16, 02:03 PM

কুমিল্লায় অস্ত্রসহ গ্রেপ্তার ২ ।।

কুমিল্লায় অস্ত্রসহ গ্রেপ্তার ২ ।।

 

নিউজ ডেস্কঃ কুমিল্লায় আজ ভোরে অস্ত্রসহ আক্তার হোসেন (৩৮) ও মুসা (২৫) নামে ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যা ব । পরে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১৭ রাউন্ড তাজা গুলি, ২টি ছুরি, ২টি মোবাইল ফোন সেট এবং ৩টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র্যাব।

আটক আক্তার হোসেন জেলার সদর উপজেলার সংরাইশ মধ্যপাড়া এলাকার মোহন মিয়ার ছেলে এবং মুসা একই এলাকার মো. এরশাদ মিয়ার ছেলে। র্যা ব সূত্র জানায়, গোয়েন্দা সূত্রে অবৈধ অস্ত্র মজুদের খবর জানতে পেরে র্যা ব ১১'র একটি দল কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী আক্তার ও মুসাকে আজ ভোর সাড়ে ৫টায় তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১৭ রাউন্ড তাজা গুলি, ২টি ছুরি, ২টি মোবাইল ফোন সেট এবং ৩টি সিম কার্ড উদ্ধার করা হয়।

র্যা ব সূত্র আরো জানায়, আটক আসামিরা চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তারা এলাকার অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, দখলদার এবং বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িত। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় আইনি  ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন