News71.com
 Bangladesh
 25 Aug 16, 12:30 PM
 372           
 0
 25 Aug 16, 12:30 PM

খুলনায় বাঘের চামড়াসহ আটক ৬ পাচারকারী

খুলনায় বাঘের চামড়াসহ আটক ৬ পাচারকারী

 

নিউজ ডেস্কঃ খুলনায় বাঘের চামড়াসহ ৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন- আবুল কালাম (৪৪), সোহরাব (৪২), শেখ আব্দুর রব (৬১), মো. জালাল উদ্দিন (৩৩), মাছুম বিল্লাহ (২৯) ও গোলাম রব্বানী (৪৫) । উদ্ধারকৃত বাঘের চামড়াটি অস্ট্রেলিয়ান ডলারে ১৮ লাখ টাকায় বিক্রির বায়নাপত্র হয়েছিল বলে আটকরা পুলিশের কাছে স্বীকার করেছেন। আজ তাদের আদালতে হাজির করা হবে ।

তার আগে গতকাল সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ খুলনার কয়রা উপজেলার চটকাতলা গ্রামের আবুল কালামের ঘর থেকে বাঘের চামড়া এবং একটি দেশীয় পাইপ গান ও ৩টি কার্তুজ উদ্ধার করে। আটককৃতরা পুলিশকে জানিয়েছে, চামড়াটি ঢাকার জনৈক নারীর মাধ্যমে অস্ট্রেলিয়ায় এক ক্রেতার কাছে বিক্রির বায়নাপত্র হয়েছিল। ওই নারীর প্রতিনিধি হিসেবে সোহরাব হোসেন খুলনায় আসেন। চামড়াটি নিরাপদে ঢাকা নিয়ে যাওয়ার নিরাপত্তার জন্য অবৈধ অস্ত্রও সংগ্রহ করেছিলেন তারা ।

বিক্রির চুক্তি চূড়ান্ত হওয়ার পর দেড় মাস আগে তারা বন দস্যুদের কাছ থেকে চামড়াটি সংগ্রহ করেন। জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আককাস আলী জানান, এ ব্যাপারে আজ কয়রা থানায় মামলা দায়ের করা হবে। এরপর আটককৃতদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন