
নিউজ ডেস্ক: জয়পুরহাট বিজিবি ক্যাম্পের সামনে থেকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ দশমিক ৬ কেজি বিস্ফোরক দ্রব্য তৈরির পাউডার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। গতকাল বুধবার রাতে জয়পুরহাট-হিলি সড়ক থেকে এই সব দ্রব উদ্ধার করে তারা।
জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, গতকাল বুধবার রাতে হিলি থেকে ছেড়ে আসা বনলতা নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। তখন এই সময় বাসের লকারে থাকা একটি কার্টুনের ভেতর চায়ের প্যাকেটের নিচে থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। কিন্তু এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
তিনি আরও বলেছেন, উদ্ধার করা বিস্ফোরক দ্রব্যগুলো ককটেল ও হাত বোমা তৈরির কাজে ব্যবহার করা হয়। বিস্ফোরক দ্রব্য তৈরির পাউডারগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।