News71.com
 Bangladesh
 25 Aug 16, 01:47 AM
 376           
 0
 25 Aug 16, 01:47 AM

ওয়াকফ সম্পত্তি বিক্রয়ের বিধান কেন বেআইনি নয় ।। হাইকোর্ট

ওয়াকফ সম্পত্তি বিক্রয়ের বিধান কেন বেআইনি নয় ।। হাইকোর্ট

নিউজ ডেস্কঃ ওয়াকফ সম্পত্তি বিক্রয়ের বিধান সম্বলিত আইনের ৪(ক) ধারা কেন বাতিল ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। আইন সচিব, ধর্ম সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও ওয়াকফ স্টেটের প্রশাসককে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে ওই ধারা প্রয়োগের ওপর স্থগিতাদেশ দিয়েছে আদালত। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি জেএনদেব চৌধুরীর ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

মামলার বিবরণীতে জানা যায়, বরিশাল বিমানবন্দর থানার পরমজা গ্রামের অধিবাসী শাহ আলমের দাদা বিপুল পরিমাণ সম্পত্তি ওয়াকফ করে দিয়ে যান। সম্প্রতি সেই ওয়াকফ সম্পত্তির মোতায়ালি ওয়াকফ প্রশাসকের কাছে এটা বিক্রয়ের অনুমতি চেয়ে আবেদন করেন। প্রশাসক যে কোনো সময় এই সম্পত্তি বিক্রয়ের অনুমোদন দিতে পারেন এই শংকা থেকে হাইকোর্টে রিট করেন তিনি।

রিট আবেদনের পক্ষে আইনজীবী ইউনুছ আলী আকন্দ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান শুনানি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন