
নিউজ ডেস্ক: জয়পুরহাটে যাত্রীবাহী বাস থেকে ৩ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার রাত সাড়ে ৮ টার দিকে জয়পুরহাট বিজিবি অফিসের সামনে থেকে এই বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে বিজিবি।
জয়পুরহাট-৩ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর আশরাফ বলেছেন, হিলি থেকে জয়পুরহাটগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তখন এ সময় বাসের লকারে থাকা একটি কার্টুন থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্য ককটেল ও হাত বোমা তৈরির কাজে ব্যবহার করা হয়।