News71.com
 Bangladesh
 24 Aug 16, 10:40 PM
 352           
 0
 24 Aug 16, 10:40 PM

ঘুষ গ্রহণের মামলায় পিডিবির প্রকৌশলী গ্রেফতার

ঘুষ গ্রহণের মামলায় পিডিবির প্রকৌশলী গ্রেফতার

 

নিউজ ডেস্ক: ঘুষ নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আবদুল মালেককে গ্রেফতার করেছে দুনীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার বিকেলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য্য গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের উপ-পরিচালক কে এম মিছবাহ্ উদ্দিন রাজধানীর বনানী থেকে আবদুল মালেককে গ্রেফতার করেন।

জয়পুরহাটের পাঁচবিবি থানার ধরনজি গ্রামের মৃত মবন আলীর ছেলে আবদুল মালেক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বরগুনার নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্বরত ছিলেন।

দুদক বলেছেন, আবদুল্লাহ্ আল মারুফ নামে এক ঠিকাদারকে কাজ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আবদুল মালেক ঘুষ নিয়েছিলেন বলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এই অভিযোগে গত গত ১১ আগস্ট বরগুনা থানায় মালেকের নামে মামলা দায়ের করে দুদক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন