News71.com
 Bangladesh
 24 Aug 16, 09:29 PM
 407           
 0
 24 Aug 16, 09:29 PM

সাতক্ষীরায় জামায়াত নেতাসহ গ্রেফতার ২।।

সাতক্ষীরায় জামায়াত নেতাসহ গ্রেফতার ২।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা জেলা জামায়াতের শূরা সদস্য ও কলারোয়া উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা ওমর আলী এবং শিবির নেতা সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলারোয়া সদরের উপজেলা মোড় থেকে জেলা জামায়াত নেতাকে ও কয়লা বাজার থেকে শিবির নেতাকে আটক করা হয়। শিবির নেতা সাইফুল ইসলাম জালালাবাদ গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, আটক জামায়াত ও শিবির নেতার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন