News71.com
 Bangladesh
 24 Aug 16, 09:27 PM
 347           
 0
 24 Aug 16, 09:27 PM

টাঙ্গাইলের গোপালপুর নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

টাঙ্গাইলের গোপালপুর নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের গোপালপুরের বৈরাণ নদী থেকে শামীম (৪৫) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ দুপুর এক টার দিকে নদীর সুন্দর ঘাট ব্রীজপাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শামীম উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বিলডগা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জলিল জানান, বৈরাণ নদীর সুন্দর ঘাট ব্রীজপাড় এলাকায় স্থানীয় কয়েকজন কচুরিপানা পরিস্কার করতে গেলে হাত-পা বাঁধা অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়মনা তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশটি নদীতে ফেলে দিয়েছে। সেনা সদস্য শামীম গত পাঁচদিন ধরে নিখোঁজ ছিল বলেও জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন