News71.com
 Bangladesh
 24 Aug 16, 06:50 PM
 255           
 0
 24 Aug 16, 06:50 PM

এনটিভির ভিডিও এডিটর হত্যা মামলার আসামির জামিন ।।

এনটিভির ভিডিও এডিটর হত্যা মামলার আসামির জামিন ।।

 

নিউজ ডেস্কঃ এনটিভির চিফ ভিডিও এডিটর আতিকুল হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মো. ফোরকানকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

আদালতে আসামির জামিন আবেদনের শুনানি করেন ব্যারিস্টার তাহসিনা তাসনিম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল দেলোয়ারা বেগম বেলা। মামলার বিররণে জানা যায়, ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারী মগবাজার টঙ্গী ডাইভারশন রোডের রেল ক্রসিংয়ে মোটর সাইকেল চালানো অবস্থায় এনটিভির ভিডিও এডিটর আতিকুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই পরদিন বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে রমনা থানায় একটি মামলা করেন। ২০০৯ সালের ১৯ আগস্ট ফোরকান, নাহিদ, খোকন ও শাকিলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১০ সালের ১৭ মার্চ ফোরকানকে গ্রেফতার করে পুলিশ। পরে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে ২০১৪ সালের ২৬ জুন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ আসামি শাকিলকে মৃত্যুদণ্ড এবং ফোরকান ও নাহিদকে যাবজ্জীবন এবং খোকনকে তিন বছরের সাজা দেয়।

সাজার এই রায়ের বিরুদ্ধে আপিল করেন ফোরকান। আপিলে জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে হাইকোর্ট ফোরকানের জামিন মঞ্জুর করে। ব্যারিস্টার তাহসিনা তাসনিম বলেন, আপিল আবেদন শুনানির অপোয় রয়েছে। এ অবস্থায় জামিন চেয়ে আবেদন করা হয়। হাইকোর্ট ৬ মাসের জামিন দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন