News71.com
 Bangladesh
 24 Aug 16, 05:19 PM
 388           
 0
 24 Aug 16, 05:19 PM

নীলফামারীতে পুলিশের অভিযান ।। জামায়াত-শিবিরের চার নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৭

নীলফামারীতে পুলিশের অভিযান ।। জামায়াত-শিবিরের চার নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৭

নিউজ ডেস্কঃ নীলফামারীতে জামায়াত-শিবিরের চার নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন জেলার ডিমলা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি অফিয়ার রহমান, জলঢাকা উপজেলার গোলমুণ্ডা ইউনিয়ন জামায়াত নেতা আইনুল হক, মোকসেদুল ইসলাম এবং জলঢাকা পৌর জামায়াত নেতা আবু মুসা। অন্যদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন