News71.com
 Bangladesh
 24 Aug 16, 12:56 PM
 355           
 0
 24 Aug 16, 12:56 PM

কুমিল্লার দাউদকান্দিতে প্রবাসীর লাশ উদ্ধার ।।

কুমিল্লার দাউদকান্দিতে প্রবাসীর লাশ উদ্ধার ।।

 

নিউজ ডেস্কঃ  কুমিল্লার দাউদকান্দিতে মনিরুল ইসলাম পিন্টু (৪০) নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের কালাডুমুর নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয় । নিহত পিন্টু ওলানপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি  দীর্ঘদিন ধরে বাহরাইনে কর্মরত ছিলেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, পিন্টু দেশে আসার পর মাদকাসক্ত হয়ে পড়ায় আর বিদেশে যেতে পারেননি। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেননি তিনি। সকালে কালাডুমুর নদীর পাড়ে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নিহত পিন্টুর বোন বিউটি মেম্বার বলেন, "বিদেশ থেকে দেশে আসার পর মাদকাসক্ত হয়ে পড়লে তাকে আর বিদেশে পাঠানো হয়নি। পরে তাকে মাদক নিরাময় কেন্দ্র থেকে ভালো করে আনা হয়। তার কোনো শত্রু ছিল না। তাকে কী কারণে হত্যা করা হয়েছে তা আমরা বলতে পারছি না।"

দাউদকান্দি মডেল থানার ওসি মো. আবু সালাম মিয়া বলেন, "প্রবাসীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যা রহস্য উদঘাটনের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন