News71.com
 Bangladesh
 24 Aug 16, 12:00 PM
 378           
 0
 24 Aug 16, 12:00 PM

নরসিংদীতে মন্দিরের তত্ত্বাবধায়ককে কুপিয়ে আহত ।।  

নরসিংদীতে মন্দিরের তত্ত্বাবধায়ককে কুপিয়ে আহত ।।     

 

নিউজ ডেস্কঃ  নরসিংদীর মাধবদীর চৈতাবোতে চিত্তরঞ্জন আর্য (৪৫) নামে এক ব্যক্তিকে গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে উপর্যুপুরি কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তিনি চৈতাবোর রঘুনাথপুরে একটি মন্দিরের তত্ত্বাবধায়ক বলে জানা গেছে। ঘটনার সময় তিনি মন্দিরের পাশে তার একটি মুদির দোকানে বসেছিলেন।

স্থানীয় পাঁচদোনা পুলিশ ক্যাম্পের এসআই মহসিন জানান, মোটরসাইকেলে করে তিনজন যুবক এসে ওই মুদির দোকানে প্রবেশ করে কিছু বুঝার আগেই চিত্তরঞ্জনকে চাপাতি দিয়ে কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।  আহত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়ার পর রাত ১২ টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, তার ঘাড় ও মাথায় গুরুতর আঘাতের চি‎হ্ন রয়েছে। পুলিশ জানিয়েছে, এ হামলার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন