News71.com
 Bangladesh
 24 Aug 16, 11:49 AM
 406           
 0
 24 Aug 16, 11:49 AM

সিরাজগঞ্জে সভাপতিসহ বিএনপির ৪ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জে সভাপতিসহ বিএনপির ৪ নেতা গ্রেফতার

 

নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে একটি বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ৪ জন নেতাসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত ১৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত পৌর এলাকার হোসেনপুর, ইবি রোডস্থ ও সয়াধানগড়াসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে পুলিশ।

এই অভিযানে গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবর রহমান লেবু, সিরাজগঞ্জ শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি রবিউল ইসলাম রুপো ও যুবদল নেতা ভাগ্নে ফারুক।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত হেলাল উদ্দিন বলেছেন, গ্রেফতারকৃত বিএনপির নেতাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাঁধাদান, নাশকতা, সরকারী কাজে বাঁধাদানসহ একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এছাড়াও নিয়মিত বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আরও ১০ আসামীকে আটক করা হয়েছে। আজ দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন