
নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় একটি বিশেষ অভিযানে নারীসহ ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন মামলার আসামি।
গতকাল মঙ্গলবার এবং বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। উপজেলার মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাদগ্রাম, ভাওড়া, বহুরিয়া, গোড়াই, পৌরসভা, লতিফপুর, তরফপুর, আজগানা ও বাঁশতৈল এলাকা থেকে এসব অপরাধীকে গ্রেফতার করা হয়।
এই বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন মাইন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।