
নিউজ ডেস্ক: খুলনার খালিশপুর এলাকায় একটি অভিযান চালিয়ে মুজাহিদুল ইসলাম (৩০) নামে হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) এক সদস্যকে অাটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে খালিশপুর থানা পুলিশের সহায়তায় কোটালীপাড়া থানা পুলিশ তাকে আটক করে বলে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি কামরুল ফারুক।
তিনি বলেছেন, আটক মুজাহিদুল কোটালীপাড়া উপজেলার অাশুতিয়া গ্রামের এ কে এম নরুল হকের ছেলে। দীর্ঘদিন ধরে পুলিশ মুজাহিদুলকে খুঁজছিল। খুলনার খালিশপুরে তিনি অবস্থান করছেন এমন একটি খবর পেয়ে রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে অাটক করা হয়। তার নামে মামলা দায়ের করা হবে