News71.com
 Bangladesh
 24 Aug 16, 11:45 AM
 379           
 0
 24 Aug 16, 11:45 AM

জেএমবির নারী শাখার প্রশিক্ষকসহ আটক ৫

জেএমবির নারী শাখার প্রশিক্ষকসহ আটক ৫

 

নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির নারী শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমিরসহ সংগঠনের ৫ জনকে আটক করেছে র‌্যাব। আজ বুধবার ভোরে গাজীপুর থেকে তাদেরকে আটক করা হয়। র‍্যাব বলেছেন, এই ঘটনায় আটককৃতদের কাছ থেকে বোমা, অস্ত্র এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, "আটককৃতদের মধ্যে রাশেদুজ্জামান নামে একজন রয়েছেন, যিনি জেএমবির নারী শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির। আর "রাশেদুজ্জামান সম্প্রতিক কানাডা থেকে দেশে আসেন। আটককৃত পাঁচজনের কাছ থেকে বোমা, অস্ত্র ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।" তাদের বিস্তারিত পরিচয় পরে প্রকাশ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন