News71.com
 Bangladesh
 24 Aug 16, 10:16 AM
 388           
 0
 24 Aug 16, 10:16 AM

হবিগঞ্জে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা ।।

হবিগঞ্জে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা ।।

 

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের মাধবপুরে ভাবি-ভাতিজিসহ ৩জনকে কুপিয়ে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহ পাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে মাধবপুর থানার ওসি মোক্তাদির হোসেন জানান।

নিহতরা হলেন- ওই গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (৪৫), তার মেয়ে শারমিন আক্তার (৩০) এবং তাদের প্রতিবেশী শিমুল মিয়া (২৫)। স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোক্তাদির জানান, ‘বিদেশ যাওয়া নিয়ে বিবাদের জেরে রাতে ভাবি জাহানারা ও ভাতিজি শারমিনকে কুপিয়ে হত্যা করে দেবর আবু তাহের। এ ঘটনা দেখে ফেলায় প্রতিবেশী শিমুলকেও হত্যা করে তাহের ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন