News71.com
 Bangladesh
 24 Aug 16, 01:49 AM
 411           
 0
 24 Aug 16, 01:49 AM

বনানী বুদ্ধিজীবী কবরস্থানে নাট্যকার ফরিদ আলীর দাফন সম্পন্ন

বনানী বুদ্ধিজীবী কবরস্থানে নাট্যকার ফরিদ আলীর দাফন সম্পন্ন

নিউজ ডেস্কঃ বিশিষ্ট মুক্তিযোদ্ধা, অভিনেতা ও নাট্যকার ফরিদ আলীকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার আসরের নামাজের আগে তাকে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদ আলীর ছোট ছেলে ইমরান আলী।


এদিকে দাফন করার আগে ফরিদ আলীর তিন দফায় জানাজা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় পুরান ঢাকার ঠাঁটারী বাজার এলাকায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেয়া হয়। এরপর তার মরদেহ নেয়া হয় ঢাকার তেজগাঁওস্থ চ্যানেল আই কার্যালয়ে। সেখানে বাদ জোহর অনুষ্ঠিত জানাজায় অংশ নেন চ্যানেল আইয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংস্কৃতি অঙ্গনের অনেকে। এরপর মরদেহ নিয়ে আসা হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে। প্রযোজক পরিবেশক সমিতি ভবনের সামনের খোলা জায়গায় বেশ কিছুক্ষণ ফরিদ আলীর মরদেহ রাখা হয়। এখানে চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন তার কফিনে শ্রদ্ধা নিবেদন করে। এরপর জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন রোগভোগের পর গতকাল সোমবার বিকেলে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদ আলী। সবার কাছে একজন জনপ্রিয় চলচ্চিত্র কৌতুকাভিনেতা হিসেবে পরিচিত থাকলেও ফরিদ আলী একজন সাংবাদিকও। এ অভিনেতা পুরোনো ঢাকার ঠাঁটারি বাজারের বাসিন্দা ছিলেন। সর্বশেষ গত ঈদে তিনি আমজাদ হোসেনের পরিচালনায় ‘পূর্ণিমার চাঁদে মেঘ’ নাটকে অভিনয় করেছেন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন