
নিউজ ডেস্কঃ রাজধানীর বিমানবন্দর থানার ফায়দাবাদ কোটবাড়ি ও কাওলা রেলগেট এলাকায় আজ ট্রেন দুর্ঘটনায় ২ ব্যক্তি মারা গেছে। তাদের ১জনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, মলিন্দ্র কুমার সিংহ ( ৩০)। অপরজন অজ্ঞাত পুরুষ। তার বয়স আনুমানিক ৭০। খবর পেয়ে জিআরপি থানা পুলিশ ২জনের লাশ উদ্বার করেছে ।
বিমানবন্দর রেলস্টেশন জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আলী আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ভোর পৌনে ৫টার দিকে ফায়দাবাদ কোর্টবাড়ি রেলগেট এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্রপ্রেস ট্রেনে কাটা পড়ে মলিন্দ্র কুমার সিংহ ঘটনাস্থলে মারা যান। তার বাড়ি মৌলভী বাজার জেলার কমলগঞ্জ থানার তিলকপুর গ্রামে। তার পিতার নাম কমল সিংহ। তার মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে ।
অপর দিকে, আজ বিকেল সাড়ে ৩টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের দক্ষিণ পাশে কাওলা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নামা ব্যাক্তির মৃত্যু হয়। ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সিল্ক সিটি এক্রপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তিনি মারা যান। তার পরনে ছিল হাফ হাতা নীল রংয়ের গেঞ্জি ও খয়েরী রংয়ের চেক লুঙ্গি ।