News71.com
 Bangladesh
 23 Aug 16, 08:59 PM
 400           
 0
 23 Aug 16, 08:59 PM

চাঁদাবাজির প্রতিবাদ জানাতে অনির্দিষ্ঠকালের জন্য হোমনা-ঢাকা রুটে সুপার সার্ভিস বাস চলাচল বন্ধ

চাঁদাবাজির প্রতিবাদ জানাতে অনির্দিষ্ঠকালের জন্য হোমনা-ঢাকা রুটে সুপার সার্ভিস বাস চলাচল বন্ধ

নিউজ ডেস্কঃ পথে পথে চাঁদাবাজির অভিযোগে অনির্দিষ্ঠকালের জন্য হোমনা-ঢাকা সুপার বাস সার্ভিস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক সমিতি। আজ মঙ্গলবার সুপার বাস সার্ভিসের মালিক সমিতি এ ঘোষণা দেন। এদিকে এ ঘোষণা দেওয়ার পর ভোগান্তির শিকার হন ঢাকাগামী যাত্রীরা।

বাস মালিক সমিতির এক সূত্রে জানা যায়, ঢাকা-হোমনা সুপার সার্ভিস কিছু দিন বন্ধ থাকার পর দুই সপ্তাহ আগে চালু করার পর ঘাটে ও পথে পথে চাঁদা দিতে হয়। প্রতিদিন হোমনা থেকে ছেড়ে যাওয়ার সময় ৭০০ টাকা, ঢাকায় সায়েদাবাদ বাসষ্ট্যান্ডে ৭৫০ টাকা, শনির আখড়ায় ৫০০ টাকা, চিটাগাং রোডে ২০০ টাকা, কাচপুরে ২০০ টাকা এবং মদনপুরে ১০০ টাকা চাঁদা দিতে হয়। তাদেরকে এ পরিমাণ টাকা দেওয়া না হলে সুপারভাইজারের নিকট থেকে জোরপূর্বক টাকা আদায় করা হয়। চালক-হেলাপারের নিকট টাকা না থাকলে তাদের মারধর এবং গাড়ির চাকা রেখে দেয়। পথে পথে চাঁদাবাজদের এমন অত্যাচারে আজ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য এ রুটে বাস চলাচল বন্ধ করে দেন মালিক সমিতির নেতৃবৃন্দ।

এ ব্যাপারে মালিক সমিতির নেতা মফিজুল হক বলেন, আগে ঢাকার সায়েদাবাদ, চিটাগাং রোড ও হোমনায় চাঁদা দেওয়া হতো। এখন ৫টি স্থানে আড়াই হাজার টাকা চাঁদা দিলে একজন মালিক বাড়ি থেকে জমি বিক্রি করে তাদের চাঁদা দিতে হবে। তাই অনির্দিষ্টকালের জন্য সুপার সার্ভিস বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে এ ঘোষণা দেওয়ার পর ভোগান্তির শিকার হয়েছেন ঢাকাগামী যাত্রীরা। ঢাকাগামী যাত্রী আবুল কাসেম জানান, হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য সুপার সার্ভিস বাস চলাচল বন্ধ করে দেওয়ায় ভোগান্তির শিকার হয়েছি। ঢাকা-হোমনা রুটে একমাত্র বাস সার্ভিস বন্ধ করে দেওয়া হলে এ অঞ্চলের ৪টি উপজেলার লোকজনের ভোগান্তির সীমা থাকবে না। ঢাকা থেকে আগত যাত্রী বিল্লাল হোসেন জানান, ঢাকা থেকে আসার সময় কাচপুর ও মদনপুর চালক ও হেলপাদের সাথে চাঁদাবাজদের তর্ক-বিতর্ক হয়েছে। এক পর্যায়ে মারামারিও হয়েছে। পুলিশ পাশে দাড়িয়ে থাকলেও কোন হস্তক্ষেপ করেনি।

এ ব্যাপারে হোমনা থানা ওসি গোলাম রসুল বলেন, হোমনা থেকে ছেড়ে যাওয়া সুপার সার্ভিস বাস থেকে পৌরসভার ডাকের টোল ছাড়া অন্য কোন টাকা তুলা হয় না। শুনেছি যে সমস্যার সৃষ্টি হয়েছে তা ঢাকা জেলা ও নারায়নগঞ্জ জেলার সমম্যা। তবে বিষয়টি মিমাংশার ব্যাপারে চেষ্ঠা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন