
নিউজ ডেস্ক: রংপুরের ৮টি উপজেলায় অভিযান চালিয়ে নাশকতা, চুরি-ডাকাতি ও সন্ত্রাস বিরোধী আইনে চার্জশিটভুক্ত ২ জন জামায়াত কর্মীসহ ৩৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো. সাইফুর রহমান।
তিনি বলেছেন, অভিযানে গ্রেফতাররা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিলো। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন। আজ মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।