
নিউজ ডেস্ক: নড়াইলে একটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছে। এতে আরও দুইজন আহত হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতরা হলেন, বড়েন্দার গ্রামের সাধন বিশ্বাসের শিশুকন্যা তৃষা (৩) এবং আগদিয়ার চর গ্রামের পিন্টু বিশ্বাসের মেয়ে চৈতি বিশ্বাস (১৪)।
এই বিষয়ে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা বলেছেন, নড়াইল-নওয়াপাড়া সড়কের নলদীরচর এলাকায় একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী ব্যাটারিচালিত ইজিভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ইজিভ্যানের যাত্রী তৃষা (৩) ওই ঘটনাস্থলেই মারা যায়। তখন এই সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর চৈতি বিশ্বাস মারা যায়। এছাড়া গুরুতর আহত হওয়া অপর এক যাত্রী ও ইজিভ্যান চালককে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।