
নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ওই উৎসস্থলে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫.৩। আজ মঙ্গলবার সকাল ৮টা ১১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো- মায়ানমারের মাওলাইক থেকে ৪০ কি. মি উত্তর পূর্বে, ভূপৃষ্ট থেকে ১০৬ দশমিক ৩ কি. মি. গভীরে। রাজধানী ঢাকা থেকে এর উৎস্থলের দুরত্ব ছিলো প্রায় ৮শ’ কি. মি.। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে।