News71.com
 Bangladesh
 23 Aug 16, 11:35 AM
 349           
 0
 23 Aug 16, 11:35 AM

ভূমি কর বাড়াতে সরকারের ক্ষমতা কেনো বাতিল নয় ।। হাইকোর্ট

ভূমি কর বাড়াতে সরকারের ক্ষমতা কেনো বাতিল নয় ।। হাইকোর্ট

নিউজ ডেস্ক: ভূমি কর বাড়ানো-কমানো বিষয়ে সরকারকে দেয়া ক্ষমতা সংক্রান্ত আইনের একটি ধারা কেনো বাতিল করা হবে না- আর সেটা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার দুপুরে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি জে এন দেব চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে এই রুল জারি করেন। এই রুলের জবাব দিতে আইন, ভূমি, অর্থ সচিব ও বরিশালের জেলা প্রশাসককে এক সপ্তাহের সময় দেয়া হয়েছে।

আবেদনের পক্ষে এই শুনানিতে অংশ নেন রিটকারী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। আবার অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এস এম মনিরুজ্জামান। ভূমি উন্নয়ন কর অধ্যাদেশ-১৯৭৬ এর ৩ ধারার (১) (এ) তে বলা হয়েছে-সরকার অফিসিয়াল গেজেট প্রকাশের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পুর্নবিবেচনা, বর্ধিত কিংবা হ্রাস করতে পারবে। তবে সংবিধানের ৮৩ অনুচ্ছেদ অনুসারে সংসদের আইন বা কতৃত্ব ছাড়া কোনো কর আরোপ করা যাবে না।

জ্যোর্তিময় বড়ুয়া বলেছেন, কর হ্রাস-বৃদ্ধিতে সরকারের এই ক্ষমতা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বিগত ২০১৫ সালের ৩০ জুন ভূমি উন্নয়ন কর অধ্যাদেশ-১৯৭৬ এর ৩ ধারার (১) (এ) অনুসারে ভূমি উন্নয়ন কর বাড়িয়ে গেজেট জারি করেন তৎকালীন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন