
নিউজ ডেস্ক: চট্টগ্রামে সিএনজি ফিলিং স্টেশনের সামনে অটোরিকশা রাখা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে এক চালকের ঘুষিতে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। এই ঘটনায় নিহতের নাম মো. সেলিম খান (৫৮)। পুলিশ পরিদর্শক গিয়াস উদ্দিন বলেছেন, পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় আজ দুপুরে এই ঘটনা ঘটে।
তিনি আরও বলেছেন, এই ঘটনায় অপর চালককে গ্রেপ্তার করা হলেও তার নাম যানা যায়নি। সিএনজি ফিলিং স্টেশনের সামনে অটোরিকশা রাখা নিয়ে দুইজন চালকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অন্যজনের ঘুষিতে মাটিতে পড়ে যান সেলিম। গুরুতর অবস্থায় সেলিমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।