News71.com
 Bangladesh
 22 Aug 16, 06:38 PM
 418           
 0
 22 Aug 16, 06:38 PM

রাজশাহীর মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ ।।

রাজশাহীর মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ ।।

 

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪জন মাদক ব্যবসায়ী এবং ১২ জন মাদকসেবী ও অন্যান্য মামলার আসামি । আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মহানগরীর ৪ থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও ডিবি পুলিশ এদের গ্রেফতার করে।

এর মধ্যে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৩ জন, রাজপাড়া থানা ১০ জন, মতিহার থানা ৮জন, শাহ মখদুম থানা ৩জন এবং ডিবি পুলিশ ১জনকে গ্রেফতার করে। দুপুরে গ্রেফতার সবাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন