
নিউজ ডেস্ক: দেশের জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলের গাছ কাটার ওপর বিধি-নিষেধের সময় আগামী ২০২২ সাল পর্যন্ত বাড়িয়েছে সরকার। আর এর ফলে আগামী আরও ৭ বছর বনের গাছ কাটা যাবে না।আজ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম একথা বলেছেন। এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শফিউল আলম বলেছেন, “গাছ কাটার ওপর আরোপিত বিধি-নিষেধ ২০২৫ সাল পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করা হয়েছিল। ২০২২ সাল পর্যন্ত বিধি-নিষেধ আরোপের মেয়াদ বাড়ানো হয়েছে।” জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত ও প্রকৃতিক বনাঞ্চলের গাছ কাটার বিধি-নিষেধের মেয়াদ গত ৩১ ডিসেম্বর শেষ হয়। নতুন এই বিধি-নিষেধ ১ জানুয়ারি থেকে কার্যকর ধরা হয়েছে।