News71.com
 Bangladesh
 22 Aug 16, 11:12 AM
 396           
 0
 22 Aug 16, 11:12 AM

রাজধানীর মিরপুরের সেনপাড়ায় কার্পেটের দোকানে আগুন

রাজধানীর মিরপুরের সেনপাড়ায় কার্পেটের দোকানে আগুন

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরের সেনপাড়ায় একটি কার্পেটের দোকানে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ।

আজ সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ সেনপাড়ার ওই দোকানে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল আলম জানান। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। তবে, কিভাবে আগুনের সূত্রপাত হলো তা তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন