News71.com
 Bangladesh
 22 Aug 16, 11:11 AM
 330           
 0
 22 Aug 16, 11:11 AM

গাইবান্ধার ১ নং রেলগেট এলাকার ১৫ ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ।।

গাইবান্ধার ১ নং রেলগেট এলাকার ১৫ ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ।।

নিউজ ডেস্কঃ গাইবান্ধা পৌর শহরের ১ নম্বর রেলগেটের পূর্ব পাশের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

আজ সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত জিনিয়াস কম্পিউটারের স্বত্বাধিকারী শাহিন মিয়া জানান, গতকাল রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে জানতে পারি দোকানে আগুন লেগেছে। এ ঘটনায় আমার প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অটো কর্ণারের টিপু মিয়া জানান, এ দুর্ঘটনায় তার দোকানের সব মালামাল পুড়ে গেছে। এতে তার ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, গত রাত থেকে শহরের ১ নম্বর ট্রাফিক মোড়ে বিদ্যুৎ ছিল না। তাহলে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে না। শত্রুতামূলক কেউ আগুন ধরিয়ে দিয়েছে । গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) আব্দুস সামাদ জানা, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ৩ সদস্য বিশিষ্টি একটি কমিটি গঠন করে তদন্ত করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন