News71.com
 Bangladesh
 22 Aug 16, 12:03 AM
 363           
 0
 22 Aug 16, 12:03 AM

আশুলিয়ায় এক সহকর্মীর শর্টগানের গুলিতে পুলিশ কনস্টেবল আহত....

আশুলিয়ায় এক সহকর্মীর শর্টগানের গুলিতে পুলিশ কনস্টেবল আহত....

নিউজ ডেস্কঃ আশুলিয়ায় রপ্তানিমুখী একটি তৈরি পোশাক কারখানায় নিয়মিত দায়িত্ব পালনকালে শিল্প পুলিশ-১ এর একজন কনস্টেবল তার সহকর্মীর অসাবধানতায় শর্টগানের গুলিতে আহত হয়েছেন। আহত ওই কনস্টেবলের নাম রেজাউল ইসলাম (২২) ।

তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় গ্লোবাল এ্যাটায়ার্স লিমিটেড নামের পোশাক কারখানায় এ ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ ওই পুলিশ কনস্টেবলের বাড়ি নোয়াখালি জেলার বেগমগঞ্জ থানা এলাকায় বলে জানা গেছে ।

এ ব্যাপারে শিল্প পুলিশ-১ (সাভার-আশুলিয়া-ধামরাই) এর পরিচালক পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমানকে জিজ্ঞাসা করলে তিনি জানান, শিল্প পুলিশ-১ এর সদস্যরা বড় বড় পোশাক কারখানাগুলোর নিরাপত্তার খাতিরে কারখানাগুলোর পাশেই নিয়মিত দায়িত্ব পালন করে থাকে। আশুলিয়ার নলাম এলাকায় গণ বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত গ্লোবাল এ্যাটায়ার্স লিমিটেডে কয়েকজন পুলিশ কনস্টেবল নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন ।

সকালে ডিউটি পালনকালে হাসনাত নামের এক পুলিশ কনস্টেবলের শর্টগান থেকে অসাবধানতাবশতঃ রাবার বুলেট বের হয়ে সহকর্মী রেজাউলের ২ পায়ের মাঝখানে রানে গুলি লাগে। পরে অন্য পুলিশ সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে তিনিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনসহ আহত রেজাউলের সঙ্গে দেখা করেছেন ।

কনস্টেবল রেজাউল সামান্যই আঘাত পেয়েছেন এবং এটা নিছকই একটি দুর্ঘটনা বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওটি ইনচার্জ নাসির উদ্দিন জানান, গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবলকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আঘাত তেমন গুরুতর নয় বলে উল্লেখ করেন তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন