News71.com
 Bangladesh
 21 Aug 16, 11:53 PM
 345           
 0
 21 Aug 16, 11:53 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু ।। পরীক্ষার দিন ধার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু ।। পরীক্ষার দিন ধার্য

নিউজ ডেস্কঃ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গত ১৮ আগষ্ট। এরই মধ্যে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামীকাল সকাল ১০ টা থেকে শুরু হবে। এছাড়া অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদনের এ কার্যক্রম ৭ই সেপ্টেম্বর বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে ।

 

আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনস্থ সভা কক্ষে উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এই সিদ্ধান্ত গৃহীত হয়। আগামীকাল ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর উদ্বোধন করবেন বলে জানা গেছে ।

উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩শে সেপ্টেম্বর শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ২৪শে সেপ্টেম্বর শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০শে সেপ্টেম্বর শুক্রবার, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১শে অক্টোবর শুক্রবার, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮শে অক্টোবর শুক্রবার এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা অংকন ১ই অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন